২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত: আতাউল্লাহ তারার

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মির প্রদেশের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। গোয়েন্দা তধ্যের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সোমবার ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছুক্ষণ পরেই এই সংবাদ সম্মেলন করেন তারার।

সোমবার রাজধানী ইসলামাবাদে তথ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্ভরযোগ্য গোয়েন্দাসূত্রে আমরা জানতে পেরেছি যে, পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে, তার জের ধরে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি।’

সংবাদ সম্মেলনে আতাউল্লাহ অভিযোগ অভিযোগ করেন, ‘দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন ইস্যুতে প্রায়েই‘স্বঘোষিত এবং এককভাবে বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা নেয় ভারত যা পুরোপুরি বেপরোয়া এবং পাকিস্তান ভারতের এই ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করে।’

আতাউল্লাহ বলেন, ‘পাকিস্তান নিজেই সন্ত্রাসাবাদের শিকার এবং এই অভিশাপের যন্ত্রণা মর্মে মর্মে উপলব্ধি করতে সক্ষম। আমারা বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবং সব সময়ই এ ধরনের ঘটনার নিন্দা জানাই।’

পেহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তের জন্য যদি একটি নিরপেক্ষ কমিশন গঠিত হয়, সেক্ষেত্রে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সেই কমিশনকে খোলা মনে সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে দাবি করে আতাউল্লাহ তারার বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত এমন এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে, যা অযৌক্তিকতা ও সংঘর্ষে পরিপূর্ণ। এই পথ শেষ পর্যন্ত এই উপমহাদেশ সংলগ্ন অংঞ্চলগুলোর চূড়ান্ত সর্বনাশ ঘটাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ১১৫টি প্রতীক রয়েছে জানিয়েছে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প

পুরান ঢাকায় চকবাজারে একটি আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকা এলাকার তিনতলা একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের খবর পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়,

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃতুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশ এগিয়ে

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)