২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির কোনো নেতাকেও ভুক্তভোগীদের পাশে দেখা যায়নি এখনো। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজয় ও তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।

ইন্ডিয়া টুডের খবর অনুসারে, গত শনিবার তামিলনাড়ুর করুরে টিভিকের সমাবেশে পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ মেয়ে শিশু ও ৫ ছেলে শিশু।

এদিকে, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার ২৪ ঘণ্টা পরও বিজয়ের দল টিভিকের কোনো নেতাকে দেখা যায়নি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে বা নিহতদের পরিবারের কাছে। বিজয় শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি চেন্নাইয়ের নিজ বাড়িতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও ঘটনাস্থলে যাননি। এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

বিজয় বিবৃতিতে বলেছেন, প্রিয়জন হারানো পরিবারের দুঃখে আমি শোকসন্তপ্ত। আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমি পাশে থাকবো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

কিন্তু ঘটনার পর থেকে টিভিকের দ্বিতীয় সারির নেতারাও রয়েছেন নিখোঁজ। আধব অর্জুনা, সিটিআর নিরমল কুমার, এন আনন্দ ও অরুণ রাজের মতো নেতাদের জনসম্মুখে দেখা যায়নি, এমনকি সংবাদমাধ্যম বা দলের কর্মীরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।,

অন্যদিকে, ভিসিকে দলের সহ-সাধারণ সম্পাদক ভানিয়ারাসু অভিযোগ করেছেন, বিজয় তড়িঘড়ি করে করুর ছাড়েন। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্যও থামেননি। বরং

দায় এড়াতে আদালতে দৌড়েছেন। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি সরকারের ছায়ায় আড়াল পাওয়ার আশাতেই কি এমনটা করা হচ্ছে?

বিজেপির নেতা ভিনোজ পি সেলভমও বলেন, টিভিকে ছাড়া সব রাজনৈতিক দল রাতেই ঘটনাস্থলে ছুটে গেছে। নাম তামিলার কাঞ্চির মুখপাত্র ইডুম্বাভানম কার্তিকও বিজয়ের সমালোচনা করেছেন।

রাজ্যে ক্ষমতাসীন দল ডিএমকের ছাত্র সংগঠনের সদস্যরা বিজয়ের বাড়ির কাছে বিক্ষোভ করেছে। তাদের দাবি, বিজয় যেন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তার বাসভবনে বোমা হামলার ভুয়া হুমকিও আসে ফোনে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

নির্বাচন সামনে রেখে প্রশাসনে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে স্থিতিশীলতা থাকা জরুরি। কিন্তু এখন যেন উল্টো চিত্র। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় দুই সপ্তাহ ধরে সচিববিহীন, মাঠ প্রশাসনে

চার মাসেই ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরু আবারও রাজনৈতিক ভূমিকম্পের মুখে। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় অভিশংসনের মাধ্যমে অপসারিত হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি।, চীনা

ইসরাইলে আবারও ইরানের হামলা, মাটির নিচে আশ্রয় নিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি। এ হামলা শুরুর সঙ্গেসঙ্গে মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন