২২ মামলার শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর এলাকায় মামুন (৪০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টায় গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে দাউদকান্দি থানা ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। নিহত মামুন(৪০) পাশ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মেম্বার মুকবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১১টায় গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় মামুন একা দাড়িয়ে ছিল, পাঁচ মিনিটের মধ্যে বেশ কয়েকজন দুর্বৃত্তরা তার সামনে এসে দাঁড়ালে মামুন ভয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে তখন তাহার উপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুন(৪০) এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মামুনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরীর বলেন, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী মামুন(৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহত সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। পুলিশের ধারনা সন্ত্রাসী মামুনকে যারা হত্যা করেছে তারা মামুনের সাথে যোগ সূত্র করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক: অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার খুলতে যাচ্ছে। প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ

সিরাজগঞ্জে দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতায় ঘরে ঘরে প্রার্থনার আহ্বান টুকুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের প্রাণ।

শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী

এক যুগ পর দামেস্কে সৌদি ফ্লাইট, সম্পর্ক স্বাভাবিকের পথে নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৫ জুন) সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি আরবের প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট। তুর্কি সংবাদ