‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে।

এদিকে আজ ট্রাইব্যুনালে কয়েকটি আদেশ দেওয়া হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি, আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

১৫ মিনিট পরপর গাজায় বোমা ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মিনিট পরপর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে অবিরত বোমা ফেলছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার

সিরাজগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত   

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.) এর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে

মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিক্ষার্থী চুয়াডাঙ্গার মাহিয়া আর বেঁচে নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (১৫) আর বেঁচে নেই। বৃ্হস্পতিবার