২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন অতিক্রম করার পর বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা ২১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিজান চলছিল। রাতভর কাজ করে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে লাইন মেরামতের কাজ প্রায় শেষ। দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং নির্মাণ কাজও সমান্তরালভাবে চলছে। ঈদের আগমুহূর্তে এ ঘটনা ঘটায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ

বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর)

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের