২১ আগস্ট গ্রেনেড হামলা লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত।

আজ সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন।

এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।

এরপর ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের

এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের

খুনি হাসিনার নির্দেশেই গুলি চালানো হয়েছিলো: নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিলো। সেই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন)

উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা। রোববার