২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে। এতে শেখ হাসিনা বলেছেন, মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। খবর এনডিটিভির

তবে এনডিটিভি ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপটির সত্যতা যাচাই করতে পারে নি।

অডিও ক্লিপে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‌‘মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। আমি ২১ আগস্টের হামলা থেকে বেঁচেছি। কোটালিপাড়ায় বোমা হামলা থেকে বেঁচেছি, ৫ আগস্টের হামলা থেকে বেঁচেছি। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছে রয়েছে। নয়তো আমি এ বার বাঁচতাম না।’

তিনি আরও বলেন, ‘তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন। তবুও এটা আল্লাহর একটা রহমত। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া। তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ভারতেই বসবাস করছেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

আ.লীগকে ‘আশ্রয় দেওয়া’ নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

সংঘাত চতুর্থ দিনে, শঙ্কায় বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র ও গভীর হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়ে সংঘাত। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায়