২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি বৈঠক। এতে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ বিরতির পর এবার অর্থনৈতিক সহযোগিতা পুনরায় জোরদারের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেইসি বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য—বিশেষত চা, পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক ও ইলেকট্রনিকস—শুল্ক ও কোটামুক্তভাবে আমদানির অনুরোধ জানানো হবে পাকিস্তানকে।

জুলাইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি হবে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। এর আগে ঢাকা সফর করেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।

সূত্র জানায়, জেইসি বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ইসলামাবাদ সফরের সম্ভাবনাও রয়েছে। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে সমাবেশ

মাসুদ মোশারফ শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে থানারঘাট ব্রিজ থেকে শুরু হওয়া

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

চকনুর বাজার এলাকায় সড়ক ধসে বড় গর্ত: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর থেকে জেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চকনুর বাজার এলাকায় একটি বড় অংশ ধসে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এতে

নেপাল কারাগারে সুড়ঙ্গ করতে ২০ জনের টিম করেছিল সুব্রত

ঠিকানা টিভি ডট প্রেস: অস্ত্র মামলায় আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। পুলিশের পাশাপাশি টাস্কফোর্স ইন্টারোগেশন সেলের (টিএফআই)

সিরাজগঞ্জে চেম্বার ভবনকে দলীয় প্রভাবমুক্ত করতে ব্যবসায়ীদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন ২০২৫ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় জেলা বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে চলে যায়। ওইদিন গণঅভ্যুত্থানের পর বিএনপির