২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী।

প্রেমিক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে।

ভুক্তভোগী নারী জানান, গত দুই বছর আগে রায়হানের সঙ্গে রং নম্বরে তার পরিচয় হয়। ধিরে ধিরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরে পরস্পর দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন।

এ পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা বলেন, তাদের বাড়ি থেকে চলে যেতে। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন। ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে জানি না।

তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে। এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে বড়। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত), সুরেজীত বড়ুয়া কালবেলাকে বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান

নিজস্ব প্রতিবেদক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। পাপমোচনের আকুল বাসনায় মহান আল্লাহর

ড. ইউনূস দেশের বাস্তবতা বোঝেন না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক সেমিনারে

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আর নেই, কোমায় ছিলেন ২০ বছর

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি