২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

সম্প্রতি নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধানরা, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। চলতি বছরের মার্চে ফিফার নির্বাহী কাউন্সিলের অনলাইন সভায় উরুগুয়ের একজন প্রতিনিধি প্রথমবারের মতো প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

প্রস্তাবটি গৃহীত হলে বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১২৮, যা বর্তমানের ৬৪ ম্যাচের দ্বিগুণ। এতে কনমেবল অঞ্চলের ১০ সদস্য দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন এ পরিকল্পনাকে ‘খারাপ ধারণা’ বলে মন্তব্য করেছেন। সমালোচকদের মতে, দলসংখ্যা বাড়লে খেলার মান হ্রাস পেতে পারে এবং বাছাইপর্বের গুরুত্ব কমে যেতে পারে।

ফিফা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে অনুমোদন মিললে শতবর্ষপূর্তির আসর হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস

মহানবী (স.) ও মা খাদীজা (রা.) এঁর বিবাহ

হযরত খাদীজা (রাঃ) এর বড় বোনের নাম হালা। তাঁর ছিলো বিশাল ভেড়ার পাল। তিনি পয়সার বিনিময়ে দুজন রাখাল রেখেছিলেন এর একজন ছিলেন ২০/২২ বছরের মুহাম্মদ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু

প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা: আ.লীগ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৃতি সন্তান ড. ফয়জুল হক। শনিবার সকালে নিজের ফেসবুক

ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে