২০২৬ সালের হজ খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৬) বাংলাদেশের হাজিদের জন্য হজ পালনের খরচ সামান্য কমানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা। উড়োজাহাজ ভাড়া আগের বছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। তবে স্বাস্থ্যবিমার খরচ বাড়িয়ে ১৫০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে:

প্রথম প্যাকেজ: মসজিদুল হারামের ৭০০ মিটার ভেতরে, প্রস্তাবিত মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।

দ্বিতীয় প্যাকেজ: মসজিদুল হারামের ১.৭ কিলোমিটারের মধ্যে, প্রস্তাবিত মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায়, প্রস্তাবিত মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

উড়োজাহাজ ভাড়া আগামী বছর জনপ্রতি ১ লাখ ৫৪,৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ১২ অক্টোবর শেষ হবে। সরকারি ব্যবস্থাপনায় এইচজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭,১৯৮ জন বাংলাদেশি।,

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “আগামী বছর উড়োজাহাজের ভাড়া যৌক্তিক হওয়ায় সাধারণ মানুষও হজের জন্য প্রস্তুতি নিতে পারবে।”

গত বছরের সরকারি প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ থেকে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

আজ বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে হজ এজেন্সি মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা দফায় দফায় বৈঠক করে ভাড়া নির্ধারণ করেছেন।,

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। আগামী ১২ অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে। ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্রাক্-প্রাথমিক নিবন্ধন করেছেন ৯৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-প্রাথমিক নিবন্ধন করেছেন ১ হাজার ১৩৫ জন। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। প্যাকেজ দুটি হলো-

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চীনা বিনিয়োগ জোরদারে গুরুত্বপূর্ণ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে তিনদিনের

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।