২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে। অন্যান্য বছর যে বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, এটার কোনো ধারণা ছিলো না।’

বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বন্যা বেড়ে যাচ্ছিলো। সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারাদেশ ঝাপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল, তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না। নানাভাবে প্রস্তাব আসছিল, বাড়ির জন্য টাকা দিতে হবে।’

তিনি বলেন, ‘টাকা দেয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম। টাকা দিতে গেলে এই টাকার ভাগ-বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে। যারা প্রাপ্য তাদের হাতে পৌছাবে না। তখন প্রস্তাব এসেছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করার, সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না, তবে নামটা জানা ছিল। তখন ভাবলাম যে এটা কী করা যায়, পরে জানলাম এটা সেনাবাহিনী করবে। তখন স্বস্তি পেলাম, আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে।’

তিনি বলেন, ভালো লাগছে যে, টাকাটার সঠিক ব্যবহার হয়েছে। ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার করা হলেও গুণগতমান ঠিক হয় না। আজকে গুণগতমানের ব্যাপারেও আশ্বস্ত হলাম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা তথ্য ছড়াচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

বিএনপি ৩৩১, জাপা ২২৪, এনসিপি ৪৪ ও জামায়াতের ২৭৬ মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ৫১টি

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে সমাবেশ

মাসুদ মোশারফ শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে থানারঘাট ব্রিজ থেকে শুরু হওয়া

শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয়

নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বিএনপি জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ

ঠিকানা ডেস্ক: বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীসহ