২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

অনলাইন ডেস্ক: ২০১৮ সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওএসডি হওয়া এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যস্ত করা হয়েছে। এই ৩৩ জন যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে কর্মরত ছিলেন। জনস্বার্থে এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক ড. মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, যুগ্মসচিব এম কাজী এমদাদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী আবু তাহের ও যুগ্মসচিব (সংযুক্ত) এস.এম. মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক এস. এম. অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যুগ্মসচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ।

কারিগরি শিক্ষা অধিদফতর বরিশালের আঞ্চলিক পরিচালক মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. ওয়াহিদুজ্জামান ও মাহমুদুল কনির মুরাদ, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব এস, এম, আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ড. কে এম কামরুজ্জামান সেলিম।’

তালিকার আরও রয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হায়াত-উদ-দৌলা খাঁন ও মো. মাহমুদুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্মপ্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, যুগ্মসচিব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. আলী আকবর।

কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) মিজ আনার কলি মাহবুব এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য সৈয়দা ফারহানা কাউনাইন।

এর আগে, একই কারণে ১২ জন কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।

 মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ। মসজিদ ধ্বংসের মামলার রায়

বাউফলে ড.শফিকুল ইসলাম মাসুদের শতাধিক কৃষকে সার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

মধ্যযুগীয় কৌশলে অবরুদ্ধ রাফাহ, ত্রাণ বন্ধ রেখে মৃত্যু ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজা এলাকার রাফা শহরকে পুরোপুরি দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এ

তাড়াশে ১৩ আওয়ামীলীগ নেতাকর্মী জেলহাজতে

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ১৩ নেতাকর্মীর জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বোরবার (২১  সেপ্টেম্বর) বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় আসামীরা জামিন প্রার্থনা

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আকস্মিক আগুনের এ ঘটনা