২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সামনের নির্বাচনটি দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে (ক্র্যাব নাইট) এ কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির ২০২৪ সালের নেতৃবৃন্দ ও নতুন কমিটির নেতৃবৃন্দকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এরপর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্য সন্তানদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সবশেষে ক্র্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য বিখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় সংগীতশিল্পী জ্যোতি ও তরুণ মুন্সী।

ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার এবং পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকবো।

তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন। পুলিশের বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবল ভেঙে গেছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।

আসিফ আকবর ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শারীরিক অসুস্থতার পরেও ক্র্যাবের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি।

ক্র্যাবের সাবেক সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান সভাপতি আবু সালেহ আকন সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭

হাদি হত্যা মামলায় ফয়সালসহ দুজনকে ১৪ দিনের পুলিশ রিমান্ড

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ভারতের

স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে

সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার