১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি। এর আগে গত রবিবার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তারেক রহমানের বগুড়া সফরের আগাম বার্তা দেন।

তিনি বলেন, ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। ২৯ তারিখ তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরের দিন ৩০ জানুয়ারি তিনি বগুড়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ বিশাল জনসভায় যোগ দেবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন বগুড়া-৬ (সদর) সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন, যা বিএনপির ঘাটি হিসেবে জনগণের কাছে পরিচিত।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

বগুড়া-৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচিত হন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করলে ২০০৯ সালের এপ্রিলে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে পরাজিত করেন।

যদিও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে শপথ নেননি তিনি। পরে শূন্য এ আসনে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গত কয়েক দিনে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও হাতিয়ার জনসভায় অংশ নিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাংবাদিক দেব চৌধুরী

অনলাইন ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে তিনি কালিমা পাঠের

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও

ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই দায়িত্ব আমরা নিয়েছি: হাসনাত আব্দুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীর জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায়