১৮ বছর পর সব মামলা থেকে নিস্কৃতি পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩৭টি মামলার সব ক’টি থেকে রেহাই পেলেন তিনি। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা চলমান ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর পর্যায়ক্রমে এসব মিথ্যা, হয়রানিমূলক মামলা আদালতে নিষ্পত্তি হতে থাকে। তাঁর বিরুদ্ধে এখন আর কোনো মামলা চলমান নেই।

চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন।

এছাড়া আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয়।

বুধবার ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ সাতজনকে খালাস দেন ঢাকার একটি আদালত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আওয়ামীলীগ নেতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার

জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম

নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি: নিজ বাড়ির পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের

সাগর–রুনি হত্যার ১৪ বছর ; অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসভবনে তাদের হত্যা করা

বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)