১৮ দিন পর ‘অজ্ঞাত’ মিনহাজুল ফিরলেন মায়ের কোলে আবেগঘন পুনর্মিলনে কেঁদে ভাসালেন মনিরা বেগম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া কিশোর মিনহাজুল অবশেষে ফিরে এলেন মায়ের বুকে। ১৮ দিন ধরে হাসপাতালে পরিচয়হীনভাবে চিকিৎসাধীন থাকার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচেষ্টায় তার পরিচয় মিলেছে। আর সেই সূত্র ধরেই দিনাজপুর থেকে ছুটে এসে ছেলেকে ফিরে পেলেন মা মনিরা বেগম। হাসপাতালের বেডে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, “আমার মিনহা… একমাস পর তোকে পেলাম!”

১৬ বছরের মিনহাজুল দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার কাজিহাল ইউনিয়নের চৌকিয়াপাড়া গ্রামের মনিরা-খালেক দম্পতির সন্তান। তিন ভাইবোনের মধ্যে সে বড়। তার ছোট বোন ইসরান (৮) ও ছোট ভাই রিফাত (২)। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন মিনহাজুল। এক মাস আগে মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় মামার বাসায় যান। সেখানে দুই দিন থাকার পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি।

গত ১ মে সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিচয় না মেলায় তাকে “অজ্ঞাত” রোগী হিসেবে রাখা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী। তিনি নিয়মিত হাসপাতাল পরিদর্শন করেন এবং পুলিশ সদস্য ডিএসবি তারাজুল ইসলামকে ছেলেটির দেখভালের দায়িত্ব দেন।

এরপর ছেলেটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেই ভিডিও দেখেই দিনাজপুরে থাকা মিনহাজুলের পরিবার তাকে চিনতে পারেন এবং পরদিন ভোরেই ছুটে আসেন সিরাজগঞ্জে।

আজ সকালে শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় ছেলেটিকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. আছলাম আলী বলেন, “মিনহাজুলকে তার মায়ের হাতে তুলে দিতে পেরে মনে হচ্ছে আমাদের দায়িত্ব আজ সার্থক হয়েছে। এটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

মিনহাজুলের মা মনিরা বেগম বলেন, “ছেলেকে হারিয়ে এক মাস ধরে পাগলের মতো খুঁজেছি। অনেক দোয়াপর, কান্না করেছি। আল্লাহর রহমতে, আপনাদের সবার কারণে আজ আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা: জাতিসংঘের কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শোষণ, প্রতারণা এবং চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিয়োগ দুর্নীতি, অস্বচ্ছ সিন্ডিকেটের আধিপত্য ও অতিরিক্ত ফি

রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক

শেখ হাসিনা জানুয়ারিতে ফিরছেন দাবি, যা জানাল ফ্যাক্টচেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ