১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: নানা প্রলোভনে ১৭ বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা সেই বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে নিজেই বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন বন কর্মকর্তা কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি পেয়েছেন সে বিষয়ে তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি।,

এর আগে, চলতি বছরের ৯ এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙা এলাকার বাসিন্দা খাদিজা আকতার। তার আগে ২০১৯ সালে কবির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন আরেক স্ত্রী বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আকতার দোলন। সেই মামলা এখনো বিচারাধীন।

সবশেষ গত ৯ এপ্রিল দেওয়া স্ত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিন তদন্ত করেন। নগরীর কাশিপুরে কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী দুই স্ত্রী, তাদের স্বজন এবং বন কর্মকর্তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন।,

ওই দিনই বিয়েপাগল বন কর্মকর্তার বিচার দাবিতে বন বিভাগের কোস্টাল সার্কেল অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে প্রাথমিক শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে ফাঁদে ফেলেন অনেক নারীকে। এ কারণে একই অভিযোগে পূর্বে আরও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন বন কর্মকর্তা কবির হোসেন। তবে পতিত আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে চাকরিতে পুনর্বহাল হন তিনি।

এদিকে সাময়িক বরখাস্ত হওয়া ছাড়াও মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা-এমপি হিসেবে চান সেলিম রেজাকে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের হয়রানিমূলক ৫০০ মামলা, প্রত্যাহারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভিন্ন আদালতে সহস্রাধিক মামলার মধ্যে প্রায় ৫০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পরে। রাজনৈতিক

তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় ২১

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ধর্ষণের ৬ দিন পর বাবাকে হত্যা, সাংবাদিক ইলিয়াসের কড়া স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ৬ দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস (৩৫)।

সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা। ঢাকার মিরপুরসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে খুন এবং চট্টগ্রামে নির্বাচনি প্রচারের মধ্যে গুলির ঘটনায় সংগঠিত