১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি চালায়।

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।,

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে সদর ও আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছে। কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা মাছ ধরা, কাঁচামালের ব্যবসাসহ বিভিন্ন পেশার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে

তিনি বলেন, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা

চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন

১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০হাজার টাকা জরিমানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে