১৬ বছর পর মুক্তি পেলেন ২৫০ বিডিআর

নিজস্ব প্রতিবেদক: রোববার থেকে শুরু হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার বিচারকাজ। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন মঞ্জুর করেছেন অস্থায়ী আদালত।’

রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তৎকালীন প্রসিকিউশন এই বিস্ফোরক মামলাটি আটকে রাখে। তারা এই মামলার সাক্ষ্য দিচ্ছিলো না। পরবর্তীতে অনেক দেরিতে তারা এই মামলার বিচারকাজ শুরু করে। ইতোমধ্যে হত্যা মামলাটির ২৭৭ জন আসামী নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছিলেন। ২৫৬ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমানিত না হওয়ায় শুধু ১০ বছরের সাজা হয়েছিলো ৩৮০ ধারায়। এই ২৭৭ জন ও ২৫৬ জনের মধ্যে ৩০ জনের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করেছিলো। সেখানে ১৯ জনের নতুন করে সাজা হয়।’

এই মাসেই ২৫০ জনের ১০ বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যারা নিম্ন আদালতে আপিল করেছেন এবং নির্দোষ সাব্যস্ত হয়েছিলেন এরকম ২৫০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারা ভোগ করছেন এসব আসামিরা।

উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মামলায় ২০১৩ সালে ২৭৭ জন নির্দোষ প্রমাণ হয়ে খালাস পান। আর বিস্ফোরক আইনের মামলায় জামিনের অপেক্ষায় আছেন ৪ শতাধিক আসামি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের

তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৯ জন আটক 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে

সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবার

ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় বাড়বে বাজেটে

ঠিকানা ডেস্ক: চাপের মধ্য দিয়ে চলা ব্যবসা-বাণিজ্যের কাঁধে আরও চাপানো হচ্ছে করের বোঝা। একদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে হাঁসফাঁস করছে শিল্প-কারখানা; আরেকদিকে কম মুনাফায় টিকে

সিরাজগঞ্জ এলজিইডিতে বিদায়ী ও নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর সংবর্ধনা

নজরুল ইসলাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।