১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেনাবাহিনীর সেই ক্ষমতা রহিত করে দেয়। এবার অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবারও ফিরিয়ে দিয়েছে।,

আরপিও-র সংশোধিত বিধান অনুযায়ী, নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ২০০৮ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই বিধানটি বাতিল করে দিয়েছিল, কারণ তারা মনে করেছিল সেনাবাহিনীর এই ক্ষমতা ভোট লুটের পথে বাধা হয়ে দাঁড়াবে। তখন আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ—অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনী—কে বাদ দেওয়া হয়। ফলে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল, একজন সেনা সদস্যেরও তা ছিল না। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও সেনাবাহিনীকে ক্ষমতাহীন রাখা হয়েছিল।

২০০১ সালের নির্বাচনের আগে সংশোধিত আরপিও অনুযায়ী, সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা অধ্যাদেশ আকারে কার্যকর হয়। কিন্তু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ সরকার ওই অধ্যাদেশটি বাতিল করে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার বাইরে রাখে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে, নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, এই সংশোধনের ফলে নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আর কারও নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবির করার কারণে এবং বিভাগের শিক্ষকদের অন্তর্কোন্দলে থিসিস জালিয়াতির অভিযোগ এনে মাস্টার্সের ছাত্রত্ব বাতিল হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের। স্নাতকে তিনি ছিলেন ফার্স্টক্লাস

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে কমবে আমদানিনির্ভরতা, সাশ্রয় হবে খরচ

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরই উৎপাদনে আসছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২,৪০০