১৬ বছর পর উন্মুক্তভাবে মাতৃভাষা দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি), দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে জড়ো হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে শহরে প্রধান সড়ক দিয়ে প্রভাত ফেরীর র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ইলিয়ট ব্রীজের পুর্বপাশে ৫২’ পরবর্তী নির্মিত প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে।’

১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে জেলা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির প্রভাত ফেরীর কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। এতে দলটির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় পুলিশের হয়রানি নির্যাতনের কারণে প্রকাশ্যে থাকতে পারে নাই।

পুলিশ-ডিবি-র‌্যাব দিবসগুলোর আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। নেতাকর্মীরা পালিয়ে থেকেছে। গুটিকয়েক নেতাকর্মী চুপিসারে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।”

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন,১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি। আমরা উন্মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। আমরা এই দিবসে শহীদদের শ্রদ্ধা এবং তাদের মায়েদের সালাম জানাই। যাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই দিবসে আমরা প্রত্যাশা করছি আমরা শুদ্ধ মাতৃভাষায় কথা বলব এবং ভাষা সংরক্ষণ করবো। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৬ বছর পর স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ও মুক্ত আকাশের নিচে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমাদের ভাল লাগছে।

গত ১৬ বছর মামলার কারণে অনেক সময় ফুল দিতে যেতে পারি নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যতদিন শাপলা না মিলছে ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: ‘শাপলা’ প্রতীক ইস্যুকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলটির টানাপোড়েন বাড়লেও শেষমেশ

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার

ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার

ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১