১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলা, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ২০ নভেম্বর থেকে পিছিয়ে ২৩ নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ২৩ নভেম্বর দিন ধার্য করেন। অপর বিচারক হলেন–মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন এ দুই মামলার শুনানির তারিখ পেছানোর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে তা মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ২২ অক্টোবর গুমের দুই মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করা হয়।,

এ বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন, গুমের দুটি মামলায় সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজ একটি আবেদন করে তারিখ পরিবর্তনের জন্য আমরা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী ২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়।

এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়। এ মামলায়ও শেখ হাসিনা-তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট: কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে সাড়ে ৩

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলমাঠ চত্বরে বিদ্যালয়ের

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই