১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের হাকিমপুর বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।,

এর আগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তারা খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা।

আটককৃতরা হলেন- ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)।

পরে বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরিস্থিতি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) পর থেকে বদলে গেছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল দেশটির মাটিও। আজ মঙ্গলবার (০৩ মার্চ)

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি