১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

ডেস্ক রিপোর্ট: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।

রোববার (২৪ আগস্ট), আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের শিকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট (উপস্থাপন) করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করবো, তাই করেছি। আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না। কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা-পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন- এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় বলেছি ২০০৮ সালের আগের সীমানায় আমরা ফিরতে চাই। আমিও মনে করি ২০০৮ এর আগে যে সীমানা ছিল সেখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে ১৫ বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। সেজন্য আমরা বলেছি ২০০৮ এর আগে যে সীমানা ছিল, খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক।

বিএনপির এ নেতা আরও বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করবো।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ জাহাঙ্গীর আলম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বুধবার বিকেলে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলতৈল

ডাকসু নির্বাচন; জয়ের পথে সাদিক কায়েম ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। উপদেষ্টা পরিষদের একটি সূত্র

বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের

জুলাই গণহত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার হাবিবুরসহ আসামি ৮

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যায় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক ডিএমপি