১৫ দিনে জামায়াতে যোগ দিলেন ৭২ সনাতন ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় গণসংযোগ চলাকালীন পিরোজপুর জেলায় গত ১৫ দিনে (১১ থেকে ২৫ এপ্রিল) দলটিতে যোগ দিয়েছেন সনাতন ধর্মের ৭২ নারী ও পুরুষ। তারা পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলার বাসিন্দা।

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাসুদ সাঈদীর প্রতি সমর্থন জানিয়ে তারা দলীয় ফরম পূরণ করে দলটিতে যোগ দিয়েছেন। এর মধ্যে পিরোজপুর সদরের ২০ জন এবং ইন্দুরকানী উপজেলার ৫২ জন। বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি তাদের আস্থা ও ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ছেলে মাসুদ সাঈদীর প্রতি সমর্থন জানিয়ে জামায়াতে যোগ দিয়েছেন তারা।

কেন্দ্রঘাষিত গণসংযোগ উপলক্ষে মাসুদ সাঈদী সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগ করেন। এ সময় মাসুদ সাঈদীর আহ্বানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন।

এর মধ্যে সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন- সদর উপজেলার কুণ্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুণ্ড, নিতাই কুণ্ড, অচিন কুণ্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মণ্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র। অন্যদিকে, ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসাইন জানান, তার নিজ উপজেলা ইন্দুরকানীতে শিক্ষক পলাশ কান্তি মন্ডল, রবিন ডাকুয়া, বিমল ব্যাপারীসহ ৫২ সনাতন ধর্মালম্বী জামায়াতে যোগ দেন।

এ সময় কয়েকটি সংক্ষিপ্ত পথ সভায় মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের সনাতন ধর্মালম্বী মানুষ জামায়াতের প্রতি যে ভালবাসা এবং আমার আব্বা হুজুর প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি মমত্ববোধ ও কৃতজ্ঞতা এটা তারই বহিঃপ্রকাশ।

দেশবাসীকে ঐক্যবদ্ধ করা নিয়ে তিনি বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন জামায়াতের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল সেই স্বপ্ন পূরণে এখনো বৈষম্য রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণ বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আবদুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ দিন ধরে ভারতের অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড ভয়াবহ দাবানলে পুড়ছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ভারতীয় সেনা এবং বিমানবাহিনী (আইএএফ) অভিযান চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ জাহাঙ্গীর আলম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বুধবার বিকেলে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলতৈল

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন