‘১৪, ১৮, ২৪ মার্কা যেনতেন নির্বাচন মানা হবে না’ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তিনি হুঁশিয়ার করে বলেন, “১৪, ১৮, ২৪ মার্কা নির্বাচন আর মেনে নেওয়া হবে না। যারা এসব অপকর্মে লিপ্ত, তাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও আনবে।”

শনিবার (৫ জুলাই) সকালে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লড়াই ব্যক্তি নয়, মতাদর্শগত। যতদিন ফ্যাসিবাদ থাকবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। পুরনো হোক বা নতুন, ফ্যাসিবাদকে প্রতিহত করতেই হবে।”

তিনি বলেন, “যুবসমাজ অতীতে যেভাবে বুক চিতিয়ে অধিকার আদায়ে এগিয়ে এসেছে, এবারও তাদের একই সাহসিকতা দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি শান্তিপূর্ণ ও চাঁদাবাজমুক্ত দেশে নিশ্বাস নিতে পারে—সেই লক্ষ্যে সমাজকে আল্লাহর আইনের ভিত্তিতে গড়ে তুলতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর আমির ও কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট মো. শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

দিনভর কুমিল্লার বিভিন্ন স্থানে পথসভা করে ফেনীর উদ্দেশে রওনা হন জামায়াত আমির।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ শনিবার (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী

নির্দেশনা আসলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ

৭০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা 

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার গঠনের পর থেকেই নির্বাচন আগে নাকি

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।