১৪ মাসের শিশু সন্তানের স্বীকৃতি পেতে ভুক্তভোগী নারীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। স্বামী পক্ষ সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর ফলে ভুক্তভোগী স্ত্রী তার শিশু সন্তানের স্বীকৃতি চাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ডালিম আলী ও জেসমিন বেগম দম্পত্তির ছেলে ইমাম হোসেন জিসান ও একই গ্রামের জাব্বারুল ইসলাম ও লাইলী বেগম দম্পত্তির মেয়ে জামিলা আক্তার। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিল। পারিবারিক অনিচ্ছার কারণে ২০২৩ সালের ৬ জুলাই তারা পালিয়ে রাজশাহী নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার ১ শত টাকা দেনমোহর ধার্য করে তন্মধ্যে ১০০ টাকা পরিশোধ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তী সময়ে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

কিন্তু ২০২৪ সালের ২৩ জুন হঠাৎ জামিলার বাড়িতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালাকের নোটিশ আসে। অভিযোগকারী জামিলা জানান, তালাকের নোটিশ পাঠানো হলেও জিসান পরবর্তীতে তার সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রাখেন এবং একসাথে রাত্রিযাপনও করেন। জামিলা বলেন, জিসান তাকে জানিয়েছে- “পারিবারিক চাপের কারণে তালাকের নোটিশ পাঠাতে সে বাধ্য হয়েছিল। জিসান তাকে আরও আশ্বস্ত করেছে যে, এসব কাগজের তার কাছে কোন মূল্য নেই। আমাকে নিয়ে প্রয়োজনে আবার পালিয়ে গিয়ে তারা বাইরে বসবাস করবেন। সে আমাকে কোনদিনই ছেড়ে দিবে না।” কিন্তু বর্তমানে জিসান সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এমনকি জিসান দাবি করছে, সে নাকি আমাকে বিয়ে করে নি। আমার প্রশ্ন, “আমাদের যদি বিয়েই না হবে তাহলে তালাকের নোটিশ সে কিভাবে পাঠালো?”

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জামিলা আক্তার। জিসান, জামিলা ও শিশু সন্তানের পারিবারিক ছবি দেখিয়ে জামিলা বলেন, “আমার সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। জিসান একদিকে আমাকে বিয়ে করেছে, আবার এখন সে সবকিছু অস্বীকার করছে। শুনেছি এখন সে অন্যত্র বিয়েও করেছে। বর্তমানে আমাদের কন্যা সন্তানের বয়স ১৪ মাস। আমি এর সুষ্ঠ সমাধান করতঃ সন্তানের স্বীকৃতি চাই।”

সন্তানের স্বীকৃতি ও বিভিন্ন বিষয়ে জানতে অভিযুক্ত ইমাম হোসেন জিসানের সাথে গণমাধ্যমকর্মী হিসেবে কথা বলতে চাইলে তিনি বাংলা এডিশনকে জানান, “যেহেতু আদালতে মামলা হয়েছে, সেহেতু আপনি সাংবাদিক হলেও আপনার এ বিষয়ে কোন কিছুই জানার অধিকার নেই।” এ কথা বলেই ফোন কেটে দেন।

উপরোক্ত বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী বলেন, “ঘটনার বিষয়ে আমি আবগত আছি। শুনেছি সন্তানের স্বীকৃতির বিষয়ে জামিলা আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে। তাই উক্ত বিষয়ে আমার কোন কিছুই করার নেই।”

ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, “ছেলের পরিবারের অবস্থা মেয়ের পরিবার থেকে স্বচ্ছল। যার কারণে এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে একটি নিরপরাধ শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেওয়া কোনভাবেই উচিত হবে না।”

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী জামিলা আক্তার শিশু সন্তানের স্বীকৃতি পাওয়ার জন্য ইতিমধ্যেই ইমাম হোসেন জিসানকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একেবারে সম্প্রতি দুটি দল আমাদের আট দলের জোটের সঙ্গে যুক্ত হওয়ায় অনেক আসনে বোঝাপড়া নিয়ে আলোচনা এখনো

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ হবে কি না, সে বিষয়ে আদেশ হওয়ার কথা

আবারো পিছিয়ে যাচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ উৎপাদন

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মান শেষে এখন

ধামরাইয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়।