১৪০ কোটি টাকাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী’।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি হতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ০৯৬ টাকা টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে আলোচ্য মামলা দায়ের করা হয়।

তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামীয় নিম্নবর্ণিত ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : মূলহোতা যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূলহোতা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃত দুলাল হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর

যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর্যর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, ইউনূসের সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের

বাজারের কোলাহলে ব্যতিক্রমী মিতালি: দোকানদারের সঙ্গী সাদা বক

নিজস্ব প্রতিবেদক: বাজারের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও একটি সাদা বক নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পাখিটির নিরাপদ আশ্রয় এক দোকানদারের দোকানে। গত চার মাস ধরে মো.