১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জানতে চাইলে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রফিকুল কারাগার থেকে বের হন।

এর আগে বুধবার এমডি রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

তবে রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে এমডি রফিকুল আমীনের সাজা হয়ে গেছে। তার মুক্তিতে বাধা আর নেই।

রফিকুল আমীন ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক, মো. সাইদ-উর রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান ও গোপাল চন্দ্র বিশ্বাস, পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, ফারহা দিবা ও জামসেদ আরা চৌধুরী, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর মো. জসিম উদ্দীন ভূঁইয়া, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সদস্য মো. আবুল কালাম আজাদ, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম আহসানুল কবির বিপ্লব, জোবায়ের সোহেল ও আব্দুল মান্নান এবং ক্রাউন এক্সিকিউটিভ মোসাদ্দেক আলী খান।

‘আসামিপক্ষের আইনজীবী এহসানুল মাহবুব সমাজী বলেন, ১৯ আসামির মধ্যে কারাগারে থাকা রফিকুল আমীন, তার স্ত্রী ফারহা দিবা ও মোহাম্মদ হোসেনকে এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা হারুনুর রশিদও আদালতে ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক বাকি ১৫ আসামির বিরুদ্ধে সাজা ও ‘গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আইনজীবী এহসানুল মাহবুব সমাজী বলেন, তিনজন ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে তাদের সাজা হয়ে গেছে।’

২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থপাচারের রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে আইন ও বিধি লঙ্ঘন করে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসাবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা এবং পাচারের আরও ২ লাখ ৬ হাজার ডলার রয়েছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫

ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথিরা ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করছে। এটি ফিলিস্তিন এবং

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া 

অনলাইন ডেস্ক: লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে তারেক রহমানের বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময়

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের