১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।,

এ সংক্রান্ত একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এতে সরওয়ার জামাল নিজাম বলেন, চাতরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।

তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। এ অবস্থায় তিনি ‘দুই হাত জোড় করে’ অনুরোধ জানিয়ে বলেন, ‘এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’

সরওয়ার নিজাম বলেন, বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বক্তব্যটির তাৎপর্য নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে নির্বাচনী পরিবেশ ঘিরে উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, একজন প্রার্থীর মুখে এ ধরনের বক্তব্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনীকে শহর দখলের প্রস্তুতি নিতে

কিশোরগঞ্জে পূজার বরাদ্দের ১০০ টন চাল আত্মসাৎ চাল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৬৪টি মন্দির ও সংগঠনের তালিকা দেখিয়ে ডিসির বরাদ্দের ১০০ টনের বেশি চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তালিকায় নামের পাশে একটি সংগঠন ছাড়া

গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা শুক্রবার ভোরে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এই চুক্তির আওতায় লড়াই সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর বিনিময়ে

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে

কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

গাজীপুর প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার

সুদানে স্বর্ণের খনি ধসে ৬ জনের মৃত্যু, আটকা পড়েছেন ২০ জন

অনলাইন ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি বার্তা