১২ কিমি হাঁটেও রক্ষা পেল না শিশু আমির, গুলিতে ঝরল প্রাণ

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার শিশু আমির। ক্ষুধার্ত পরিবারের মুখে সামান্য খাবার তুলে দিতে পায়ে হেঁটে ১২ কিলোমিটার পাড়ি দিয়েছিল সে। হয়তো আশা ছিল, কিছু খাবার নিয়েই ফিরে যাবে মায়ের কোলে। কিন্তু দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে থেমে গেল তার ছোট্ট জীবন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আমির ত্রাণ বিতরণকেন্দ্রে পৌঁছে সামান্য কিছু খাবার সংগ্রহ করে ধন্যবাদ জানায় স্বেচ্ছাসেবকদের। এরপর খাবারগুলো হাতে নিয়ে ফিরে যেতে চাইলে ইসরাইলি বাহিনী সেখানে হামলা চালায়। গুলিবর্ষণ, মরিচের গুঁড়া, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডে ত্রাণ বিতরণ কেন্দ্রটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। ভীত-সন্ত্রস্ত আমির দৌড়াতে গেলে গুলিতে লুটিয়ে পড়ে।

ঘটনার বর্ণনায় উঠে এসেছে মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক কর্মকর্তা আগুইলারের সাক্ষ্য। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ থেকে পদত্যাগ করেছেন।

আগুইলার বলেন, ‘ছোট্ট আমির খালি পায়ে, ছেঁড়া জামা পরে আমার সামনে এসে দাঁড়ায়। হাড্ডিসার শরীর, ময়লা হাতে সে আমাকে স্পর্শ করে চুমু দেয় এবং ইংরেজিতে বলে—“থ্যাংক ইউ”। খাবারগুলো সে মাটিতে রেখে আমাকে কৃতজ্ঞতা জানায়, তারপর ফিরে যেতে চায় তার দলের কাছে।’

কিন্তু সেই ফিরে যাওয়া আর সম্ভব হয়নি। আগুইলার জানান, ‘ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে ইসরাইলি বাহিনী হঠাৎ আক্রমণ শুরু করে। আমিরের দিকে মরিচের গুঁড়া, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছোড়া হয়। দৌড় দেওয়ার সময়ই গুলিবিদ্ধ হয় সে। একে একে আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’

এই ঘটনা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। শিশুদের জীবন নিয়ে এমন নিষ্ঠুরতা গভীর উদ্বেগ তৈরি করেছে মানবাধিকার সংগঠনগুলোর মাঝে। অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ হয়ে উঠছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময়

অবশেষে আলোচিত সেই এনজিও থেকে বাছুর বুঝে পেলেন দশ নারী

নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের পর অবশেষে গাভীর বাছুর বুঝে পেয়েছেন হতদরিদ্র দশজন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই এনজিওটির পক্ষ থেকে তাদের বাড়িতে বাছুর