১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।,

বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।,

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। এতে নিচে দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ মুজিব ইজ ডেড’ ১৫ আগস্ট কী ঘটেছিল ইলিয়াসের লাইভে জানালেন রাশেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল, শেখ মুজিব ইজ ডেড। কীভাবে ঘটেছিল এই ঘটনা বিস্তারিত জানালেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ

আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

৬০ লাখ টাকার জন্য বাবাকে গুলি করল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন