১১ মাসে দুদকের ৫১২ মামলা, আসামি ২১৯১

নিজস্ব প্রতিবেদক ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ৫১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ২ হাজার ১৯১ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ হাজার ৬৩০টি অভিযোগ জমা পড়েছে দুদকে, যার মধ্যে ৯৬০টি অভিযোগ আমলে নেয়া হয়েছে।

একই সময়ে দুদকের আবেদনে ৩ হাজার ৩৬১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৯১ টাকার সম্পদ ক্রোক হয়েছে দেশে, আর ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকার সম্পদ ক্রোক হয়েছে বিদেশে। এ ছাড়া একইভাবে ২২ হাজার ২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬০৬ টাকা ফ্রিজ হয়েছে দেশে, আর ৩২৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৬৭৪ টাকা বা ২৪ হাজার ৭৯০ ডলার ফ্রিজ হয়েছে বিদেশে।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন তিনি গণমাধ্যমকে দিয়েছেন।

আলোচ্য সময়ে ৭৯৮টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে ১৮৮ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে ও মামলা হয়েছে ২৮টি।

এই ১১ মাসে চারটি ফাঁদ মামলা হয়েছে। ৩১৫টি অভিযোগপত্র দাখিল হয়েছে। এসব অভিযোগপত্রে আসামির সংখ্যা ১ হাজার ৭৮ জন। আর ৭৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন হয়েছে।

দুদকের প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে ২৪৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, ১২৬টির সাজা ও ১২৩টিতে খালাস হয়েছে আসামি। এসব মামলায় ৫ হাজার ৫৭ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে ৩২১ কোটি ৮৮ হাজার ১৯৩ টাকার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল

রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি’র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা

মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক: মার্কিন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার।