১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক; রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, কাছাকাছি আদর্শ বা একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই ১১ দলীয় যে জোটটা ছিল, এটা কোনো জোট ছিল না। এটা ছিল একটা নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট না। এখানে আদর্শের কোনো মিল নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, ‘এলডিপি আছে এই জোটের মধ্যে—অলি আহমেদ। উনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করেন এবং জামায়াতবিরোধী। দেখা যাচ্ছে তারা জোট করেছেন জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্যান্য ইসলামী দলের সঙ্গে।,

আদর্শের কোনো মিল নেই।’ মাসুদ বলেন, ‘ইসলামী যে দলগুলো আছে সেগুলোর মধ্যেও যোজন যোজন ডিফারেন্স। জামায়াতে ইসলামের যে রাজনীতি এটা নিয়ে ইসলামী আন্দোলন অনেক আক্রমণাত্মক কথা বলেছেন। জামায়াতে ইসলাম করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে এমন কথাও বলেছেন।

যে দল করলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই দলের সঙ্গে আবার ইসলামী আন্দোলন জোট করেছে। তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের মানে হলো যে, কত বেশি আসন পাওয়া যায়।’ মাসুদ আরো বলেন, ‘নির্বাচনের এই সময়ে এসে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল সেই প্রধান একটা জোটে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। সেটা হলো ১১ দলীয় জোট।

জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল। ভাঙনের শব্দ আদর্শিক কারণে নয়। ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত নেতা খুন: বিএনপির ১২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান

শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকায়

নাটোরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন এনপিডিএ প্রশিক্ষক

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের লক্ষ্য ও নির্দেশনা অনুযায়ী শিক্ষিত বেকার যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্দেশ্যে বাস্তবায়িত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায়