১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়ল। আগামী ২ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন আদালত। এই নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৬ বার বাড়ানো হলো।

এদিকে, গত ৮ জানুয়ারি ঢাকার আরেকটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি)। মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ১২ বছর ধরে অমীমাংসিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র‍্যাবের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ বলেন, দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়া দুর্ভাগ্যজনক। এতে শুধু সাগর রুনির পরিবার নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির তদন্ত কাজ র‍্যাবের কাছ থেকে নিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সে হস্তান্তর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এই টাস্কফোর্সকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৬ এপ্রিল তারিখ ধার্য করেছেন। এর আগে, গত বছরের ২৯ সেপ্টেম্বর সরকার ২০১২ সালের ১৮ এপ্রিলের হাইকোর্টের দেওয়া একটি আদেশ সংশোধনের জন্য একটি আবেদন করে, যেখানে পুলিশের গোয়েন্দা শাখা থেকে মামলাটি র‍্যাবকে দেওয়া হয়েছিল।

আদালত সূত্র জানায়, গত বছরের ৪ নভেম্বর পিবিআই এই মামলার তদন্তের দায়িত্ব নেয়। গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত পিবিআইকে ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। ঘটনার সময় এই দম্পতির পাঁচ বছরের একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ বাসাতেই ছিল। রুনির ভাই নওশের আলী রোমান পরদিন শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের নতুন সচিব খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চৌহালীতে জামায়াতের গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র কায়েম ও সকল শহীদ ও আহতদের স্মরণে আগামী ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জামায়াতের উদ্যোগে

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পরিবর্তনের পর শহীদের রক্ত ও পঙ্গু ভাই-বোনদের প্রতি সবার সম্মান দেখানো উচিত ছিল।

ইসরাইলের জন্য অস্ত্র আনার অভিযোগে ইতালিতে সৌদি জাহাজ আটক

অনলাইন ডেস্ক: ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আনার অভিযোগে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’র একটি জাহাজ আটক করেছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। ৮ আগস্ট

বিএনপি-ছাত্রদলের প্রোফাইল ‘না’ পোস্টারে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আ ন ম এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের