১১৬ আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনকালীন অপতথ্য রোধে কনটেন্ট ডাউন করতে মেটার সঙ্গে ইসির আলোচনা চলছে; তবে এক্ষেত্রে ইন্টারনেটের গতি বা নেট স্পিড না কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এখন পর্যন্ত দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে যাবে।,

এদিন সিইসির সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচনে নারী ও সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে পর্যবেক্ষক দলের প্রধান জানান, নির্বাচনে চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় ইসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায়।

বিদেশ থেকে রিটার্নিং অফিসারের কাছে ১ লাখ ৭ হাজার ব্যালট পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার।

অনলাইন ডেস্ক: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেওয়া, এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট প্রকাশের অভিযোগে তাদের

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গ জেলার স্পিজেন্ড এলাকায় কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণে নারী ও

ইসির ৪২ কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি

নিজস্ব প্রতিবেদক: রাতের ভোটের কারিগরখ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার আমলে ৪২ কোটি টাকায় একটি বিশেষ যন্ত্র বা পাসওয়ার্ড মেশিন কেনা হয়েছিল, যা

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন

বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের