১০ হাজার জরিমানা, কোষাগারে ২ হাজার ৫০০! মামলা বাণিজ্যের অভিযোগ ট্রাফিক ইনচার্জের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার যোগদানের পর থেকেই জেলার পরিবহন খাতে চরম অস্থিরতা ও হয়রানির অভিযোগ উঠেছে। শ্রমিক ও মালিক পক্ষের দাবি, সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক ও হোন্ডাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে নির্বিচারে মামলা দিয়ে আদায় করা হচ্ছে বড় অঙ্কের অর্থ। অথচ সেই অর্থের বড় অংশ সরকারি কোষাগারে জমা না পড়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, এ অনিয়মের বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগ ও মানববন্ধন করা হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার মেলেনি। ট্রাফিক বিভাগের কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের কিছু করার নেই। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গাড়িতে মামলা দিতে বলা হয়। তবুও আমরা যতটা সম্ভব কম মামলা দেওয়ার চেষ্টা করি।

১৬/১/২৫ ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার জয়েনিং করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাফিক বিভাগে। অনুসন্ধানে দেখা যায়, একাধিক মামলায় অস্বাভাবিক আর্থিক গরমিলের তথ্য—

২৩ ফেব্রুয়ারি ২০২৫: কেস নং ৯২৫০০১৯৩২৬ অনুযায়ী ঢাকা মেট্রো ১৮-৭৬৮৪ নম্বরের একটি গাড়িকে ১০ হাজার টাকা জরিমানা দেখানো হলেও অনলাইনে পরিশোধ হয়েছে মাত্র ২ হাজার ৫০০ টাকা।

১৬ মার্চ ২০২৫: ঢাকা মেট্রো ১৫-৫৯৫৮ নম্বরের একটি পিকআপে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হলেও সরকারি কোষাগারে জমা পড়েছে মাত্র ২ হাজার ৫০০ টাকা।

২ জুন ২০২৫: একটি ব্যাটারি চালিত অটোর বিরুদ্ধে ভুয়া রসিদে মামলা (রসিদ নং ২০৯৫) দেওয়ার অভিযোগ রয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৫: তিনটি গাড়িতে ১ হাজার টাকা করে ডিজিটাল মামলা দেওয়া হয়—যেখানে সরকারি নীতিমালা অনুযায়ী ২ হাজার ৫০০ টাকার কমে মামলা হওয়ার কথা নয়।

এসব ঘটনায় অভিযোগ উঠেছে, জরিমানার নামে আদায় করা অর্থের বড় অংশ সরকারি কোষাগারে না গিয়ে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার–এর অপসারণসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহবায়ক মোহাম্মদ নেয়ামত খান, সদস্য সচিব মোহাম্মদ মেরাজ মিয়া স্বাক্ষরিত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন বাস, ট্রাক, সিএনজি ও অন্যান্য পরিবহন সংগঠনের মালিক–শ্রমিক নেতারা। স্মারকলিপিতে ট্রাফিক বিভাগের অনিয়ম, বেআইনিভাবে গাড়ি আটক, মামলা ও রিকুইজিশনের নামে হয়রানির অভিযোগ তোলা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সিএনজি ড্রাইভার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা প্রশ্ন তুলেছেন—এত অভিযোগ ও প্রমাণ থাকা সত্ত্বেও মীর আনোয়ার কীভাবে এখনো ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করছেন? তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি, এবং দুর্নীতির অর্থ উদ্ধার করার দাবি জানিয়েছেন।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার থেকে এসেছে এবং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত হয়েছে।

তিনি আরও জানান, তিনি ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন এবং অভিযোগে উল্লিখিত অনিয়মগুলো তার দায়িত্ব গ্রহণের আগের সময়ের।

তার পোস্টিং হয়েছিল ১৬ জানুয়ারি, তবে তিনি কার্যত দায়িত্ব বুঝে পান ২৫ ফেব্রুয়ারি।

প্রতিবেদক প্রশ্ন করেন, অনলাইনে যেখানে ১০ হাজার টাকা জরিমানা হওয়ার কথা, সেখানে কীভাবে ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়—এ বিষয়ে তিনি বলেন, “এসপি স্যারের বিশেষ নির্দেশে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা নেওয়ার সুযোগ রয়েছে।” তবে এই বিষয়টি নিয়েও পুলিশ হেডকোয়ার্টার, ডিআইজি এবং এসপি কার্যালয় থেকে তদন্ত চলছে বলে তিনি জানান।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, কী সিদ্ধান্ত হয়েছে তা তিনি জানেন না। তবে সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছিল এবং সে সময় তিনি সংশ্লিষ্ট সব ডকুমেন্ট উপস্থাপন করে দেখিয়েছেন বলে দাবি করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগ নেতা বাপ্পী, সহযোগিতা করেন ভগ্নিপতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে

স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর বিষপান

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বামীর পরকীয়ার জেরে বিষপানে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক

তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দেশজুড়ে তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইল আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড