১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১০ হাজার ৩১৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি)। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাত দিনের অভিযানে ১৯ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৭৮৭ জনকে, নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৮০ জনকে এবং ৩ হাজার ২৫১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ১৩৬ জনকে ‘গ্রেপ্তার করা হয়েছে।’

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে বর্তমানে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং 3 হাজার ৩১৫ জন নারীসহ ৩৩ হাজার ৫৭৬ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৬৯ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া১০ হাজার ৩১৯ জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি

বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দু’দিন ধরে উত্তেজনা চলছে। এরই মধ‍্যে সোম ও মঙ্গলবার বিকেলে বিজিবি-বিএসএফের

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পূর্ব পাইরাং গ্রামের বড় পুকুরপাড় ও আব্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে মাদকসেবনরত