১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ কার্ড নতুন উপকারভোগীদের হাতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

২০২২ সালে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য বিক্রির শৃঙ্খলা আনতে চালু হয় ফ্যামিলি কার্ড ব্যবস্থা। লক্ষ্য ছিল এক কোটি পরিবারকে এ ব্যবস্থার আওতায় আনা। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সরকার প্রায় ৪৩ লাখ কার্ড বাতিল করে। তখন দ্রুত নতুন করে বিতরণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি।

টিসিবির মুখপাত্র শাহাদাত হোসাইন জানান, এখন পর্যন্ত ৬৫ লাখ কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে সচল রয়েছে ৬০ লাখ। তবে বাকি ৩৫ লাখ কার্ড সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ের তালিকা চূড়ান্ত না হওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি।

ফ্যামিলি কার্ড বিতরণে স্থবিরতার কারণে বর্তমানে কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। এ সুযোগে একই ব্যক্তি বারবার পণ্য সংগ্রহ করছেন এবং অভিযোগ রয়েছে সচ্ছলরাও এসব পণ্য নিচ্ছেন। ফলে প্রকৃত নিম্ন আয়ের অনেক মানুষ খালি হাতে ফিরে যাচ্ছেন।

চলতি কার্যক্রমে ঢাকা মহানগরের তিনটি অঞ্চলসহ চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট সিটি করপোরেশন এবং দেশের ৯৪টি উপজেলায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। প্রতিটি পরিবার দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছে। কার্ডবিহীনদের জন্য এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ভোজ্যতেল লিটারপ্রতি ১৩৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা ও মসুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা।

টিসিবির মতে, বাকি ফ্যামিলি কার্ড দ্রুত বিতরণ করা গেলে অনিয়ম ও ভোগান্তি অনেকাংশে কমবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে

ঋণের টাকা পরিষোধ না করায় বিআরডিবি অফিসে আটকে রাখা হয় নারীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিষোধ না করতে পারায় মোছা. নুরুন নাহার নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে।

ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর হবে মারামারি, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ আগষ্ট) রাত ৮:৩০ দিকে মেহেরপুর ২৫০

খেলাধুলায় বিশ্বাঙ্গনে প্রতিনিধিত্বকারীদের দায়িত্ব নেবে রাষ্ট্র: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া

নির্বাচনে নতুন সমীকরণ: বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় রাজনৈতিক ময়দান এখন মূলত বিএনপি ও