হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না, কারণ এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, তেমনি ‘না’ ভোটের পক্ষে বলার অধিকারও সবার আছে। কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা দেশে অব্যাহত থাকুক, বৈষম্য ও নিপীড়ন আগের মতোই চলুক—তবে তিনি ‘না’ বলতেই পারেন। কাউকে প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার বা ইচ্ছা আমাদের নেই।”

বিগত সরকারগুলোর সময়ে গণভোটের উদাহরণ টেনে তিনি বলেন, “আগে বাংলাদেশে যতো গণভোট হয়েছে, সবসময় সরকার একটি পক্ষ নিয়েছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে কোনও নতুন সরকার গঠিত হবে না। আমরা শুরু থেকেই তিনটি প্রধান কাজের কথা বলেছি— সংস্কার, বিচার ও নির্বাচন। গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সংস্কার। আমরা সরকারে থাকবো না, কিন্তু একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের স্বার্থে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি। আমরা কোনও বিশেষ দলের পক্ষে প্রচারণা চালাচ্ছি না।”

আইন উপদেষ্টা বলেন, “আইনের ব্যাখ্যার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আমরা দেখেছি ১৫ বছর শাসনতান্ত্রিক সংস্কার না হওয়ায় দেশের কী অবস্থা হয়েছিল। আমরা যেসব সংস্কার সরাসরি করতে পারছি সেগুলো করছি। কিন্তু সংবিধান পরিবর্তনের মতো বড় সংস্কারের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত প্রয়োজন, তাই আমরা বিষয়টি গণভোটে দিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, সংলাপে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে মত দিয়েছে। প্রক্রিয়াগত কিছু পার্থক্য থাকলেও মৌলিক সংস্কারের প্রশ্নে সবার মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি মনে করেন। সরকারের এই প্রচারণা মূলত সংস্কারের প্রতি তাদের যে কমিটমেন্ট (অঙ্গীকার), সেটিরই অংশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

অনলাইন ডেস্ক: দেশে একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে জনগণের জন্য বিনামূল্যে নিশ্চিত

হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে

বিশেষ ভাতা বাড়ল চাকরিজীবীদের, বাড়ছে পেনশনেও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ‘বিশেষ সুবিধা’ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরতরা

শহীদ হাদীর স্বরণে বেলকুচিতে জামায়ারের দোয়া ও আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধিন থাকা অবস্থায় গত

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা