হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ কারণে তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের জামিন বাতিলসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন, এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন, ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় হিরো আলম ও অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। উপদেষ্টা পরিষদের একটি সূত্র

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

নিজস্ব প্রতিবেদক: কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত

মাধবপুরে অভিযান, অস্ত্র-মাদকসহ ‘মাদক সম্রাট’ সাকিব গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন ১২ মামলার পলাতক আসামি ফুয়াদ হাসান সাকিব (২৭)। বুধবার ভোররাতে উপজেলার চান্দুরা গ্রামে অভিযান

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ