হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। ধোঁয়া কেটে গেলে দেখা যায় বিশাল এক গর্ত—যেখানে মুহূর্ত আগেও ছিলো মানুষের বসতি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় নতুন অভিযান পরিচালনার ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, উপত্যকার আকাশে উড়ে যাচ্ছে হেলিকপ্টার ও যুদ্ধবিমান। দিনদুপুরে আবাসিক এলাকায় চালানো হচ্ছে নির্বিচার বোমা হামলা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি।

ইসরাইলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সোমবার যৌথ বিবৃতি দিয়েছে তিনটি শক্তিধর দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় সামরিক অভিযান বন্ধ না হলে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এছাড়াও আরও ২২টি দেশ ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে গাজায় পূর্ণাঙ্গ ত্রাণ সরবরাহ চালু করার জন্য। তবে এই আন্তর্জাতিক চাপকে একপ্রকার তাচ্ছিল্যই করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় সব ধরনের সামরিক অভিযান চলবে এবং কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।

জাতিসংঘ জানিয়েছে, সোমবার ত্রাণবাহী ৫০টি ট্রাক অনুমতির আবেদন করলেও ইসরাইল মাত্র ৯টিকে প্রবেশের অনুমতি দিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একে তুলনা করেছেন “সমুদ্রের মাঝে একফোঁটা পানির” সঙ্গে। গাজাবাসীর বিপুল চাহিদার তুলনায় এটি খুবই নগণ্য।

তবে ইসরাইল বলছে, এর জন্য দায়ী হামাস। নেতানিয়াহু দাবি করেছেন, অতিরিক্ত ত্রাণ ট্রাক পাঠানো হলে তা হামাসের দখলে চলে যেতে পারে। সেই ঝুঁকি এড়াতে প্রাথমিকভাবে ত্রাণ সহায়তা বন্ধ রাখা হয়েছিল। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে তারা নতুন কৌশলে ত্রাণ বিতরণ করছে, যেখানে রুট এবং বিতরণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে আইডিএফ।

এদিকে একের পর এক হামলায় খান ইউনিসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এলাকাটিকে কার্যত যুদ্ধক্ষেত্র ঘোষণা করে চলছে তাণ্ডব। ফলে ঘর ছেড়ে পালাচ্ছেন শত শত বাস্তুহারা ফিলিস্তিনি। দুপুরের গরম রোদে কেউ সাইকেলে, কেউ বা নিজের কাঁধে শিশু ও আত্মীয়স্বজনকে নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। হাতে করে নিয়ে যাচ্ছেন নিজের সামান্য যা কিছু অবশিষ্ট আছে।

নিজ ঘর হারানোর বেদনা, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা এবং বুকভরা ক্ষোভ নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তারা। গাজার মাটিতে যেন প্রতিধ্বনিত হচ্ছে হিরোশিমার বিভীষিকা। বিশ্ব তাকিয়ে আছে, আরেকটি মানবিক বিপর্যয়ের হাতছানি নিয়ে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা

সাংবাদিকতাই তো নেই, সংস্কার কীসের?

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে তো সাংবাদিকতাই নেই, সংস্কার কীভাবে হবে- এমন জটিল প্রশ্ন অস্বাভাবিক নয়। একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণে বলতে পারি, নব্বইয়ের আগে সময়ের প্রয়োজনে

ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর হবে মারামারি, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত