হিন্দু-মুসলিম ঐক্যে মানববন্ধন, পুকুর দখলচেষ্টার বিরুদ্ধে একস্বর প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে উষাইকোল গ্রামের সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে লিজ নেওয়া পুকুরগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পুকুর নিজেদের নামে নেয়ার অপচেষ্টা চলছে। এ ঘটনায় গ্রামজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সবুজ তালুকদার। বক্তব্য রাখেন স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজ করছে। কিন্তু আশুতোষ স্যানালের বেআইনি দখলচেষ্টা সেই সম্প্রীতিতে ফাটল ধরাতে পারে।”

তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল ৭ দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, হাসপাতালে আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি

জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত