হিন্দু তরুণী প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এক কলেজছাত্রী। মির্জাগঞ্জের পূর্ব সুবিদখালী গ্রামের মুসলমান যুবক মো: খোকন খানকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন সুবিদখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জয়ন্তী রানী মালা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি তার নাম রেখেছেন ফাতেমা বেগম।

এ দিকে ওই তরুণীর কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার রাতে কলেজছাত্রীর বাবা সুনীল কুমার শীল মুসলিম যুবককে প্রধান ও ছয়জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই রাতেই খোকনের চাচা মো: আজিজ খানকে উপজেলার পূর্ব সুবিদখালী নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের সুনীল কুমার শীলের মেয়ে সুবিদখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী জয়ন্তী রানী মালা মায়ের সাথে উপজেলা সদর সুবিদখালীতে ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতেন। সুবিদখালী থাকার সুবাদে একই উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মো: খোকনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৩ বছরের অধিক সময়ের সম্পর্কের একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে মালা গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হন। মসজিদের ইমামের মাধ্যমে কালিমা পাঠ করে মুসলিম হন। পরে বরিশাল জেলা চৌমাথা বাজার নিকাহ্ রেজিস্ট্রার কার্যালয় থেকে ধর্মান্তরিত তরুণী ফাতেমা বেগম ও মো: খোকন খানকে বিয়ে করেন।

ধর্মান্তরিত হওয়া ওই তরুণীর বাবা ঢাকায় চাকরি করেন। কলেজছাত্রী জয়ন্তী রানী মালা ওরফে ফাতেমা বেগম ২ ভাই বোনের মধ্যে বড়।

এ দিকে ধর্মান্তরিত ওই তরুণীর বাবা সুনীল কুমার শীল জানান, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরে মো: খোকনকে প্রধান করে, তার বাবা ও বড় ভাইসহ ছয়জনের নামে বৃহস্পতিবার রাতে মির্জাগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে আমার মেয়ে ধর্মান্তরিত হয়েছে কি না নিশ্চিত বলা যাচ্ছে না।

এ ব্যাপারে অভিযুক্ত খোকন খানের বড় ভাই ইমরান খাঁন জানান, আদালতে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আমার ভাইয়ের সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। এর বেশি কিছু জানি না।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিবুল্লাহ জানান, কলেজছাত্রী অপহরণের ঘটনায় ছয়জনকে আসামি করে করেছেন তার বাবা। প্রাথমিক তদন্তে ওই তরুণী হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি জানা গেছে। এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ওই যুবকের চাচা আজিজ খাঁনকে আটক করা হয়েছে। ভিকটিককে উদ্ধারসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি

রায়গঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্প নিয়ে অনেককে

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও