হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও মুসলমানদের মধ্যে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় বেসামরিক এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে পুলিশ। পরে কারফিউ জারি করা হয়।

বার্তা সংস্থা এএনআই এর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নাগপুর শহরের বেশ কয়েকটি থানার সীমানায় কারফিউ চলছে। যার মধ্যে রয়েছে কোতোয়ালি, গণেশপেঠ, লাকাডগঞ্জ, পাচপাওলি এবং শান্তিনগর। এছাড়া সক্করদারা, নন্দনবন, ইমামওয়াড়া, যশোধারা নগর এবং কপিল নগর থানায়ও কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন নাগপুর পুলিশ কমিশনার ড. রাভিনদার কুমার সিনগাল।’

নাগপুরের সর্বশেষ এই সহিংসতা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রের মাইনোরিটি কমিশন চেয়ারম্যান পিয়ার খান। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বহিরাগত ব্যক্তিদের দ্বারা এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছে বলেছেন পিয়ার।

মঙ্গলবার ভোররাত পর্যন্ত বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। তারা ২০ জন সন্দেহভাজনকে আটক করেছেন। এদিকে বেলা ১০টার দিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী যোগেশ কদম সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সহিংসতার কারণ এখনও অজানা। তবে কারণ খুঁজে পেতে ইতিমধ্যেই ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ে চাঁদনী পেল মেডিকেলে ভর্তির সুযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতাকে জয় করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন(১৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের হতদরিদ্র

দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তি ও পরিপক্বতার প্রতিফলন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ যত স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হবে, ততই জনগণের আস্থা দৃঢ় হবে। কিন্তু

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় প্রতিদিন রাত ৮টা

খিলক্ষেতে রেলের জমি দখলমুক্ত: মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে নির্মিত অস্থায়ী মণ্ডপ অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অপরাধে যাত্রাবাড়ীতে গাড়িচালককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া