হাসিনা পালিয়ে গেছেন মানে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে, এখন নির্বাচন দিন

ডেস্ক রিপোর্ট: দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই দেশের ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। এমনকি তার সাঙ্গোপাঙ্গরাও পালিয়ে গেছে। বাকি ২০ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা। যা নির্বাচিত সরকারের কাজের অংশ।

শনিবার (৫ এপ্রিল)’ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’ স্লোগানে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের কঠোর সমালোচনা করে হারুন বলেন, সারা দেশে লুটপাট-দখলদারি করছে জামায়াত আর নাম হচ্ছে বিএনপির। চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজাহারির তাফসিরে সভাপতি, প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতারা। তাফসিরকে তাফসিরের স্থানে রাখতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের দিনেও ইরানে হামলা, বিস্ফোরণে কেঁপেছে তেহরান

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইরানে স্বস্তি ফেরেনি। রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয়

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবির করার কারণে এবং বিভাগের শিক্ষকদের অন্তর্কোন্দলে থিসিস জালিয়াতির অভিযোগ এনে মাস্টার্সের ছাত্রত্ব বাতিল হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের। স্নাতকে তিনি ছিলেন ফার্স্টক্লাস

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার