হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম এ দিন ধার্য করেন। অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় কারাগারে থাকা ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

আল মারুফ নামে আরেক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। তবে এ কে এম আক্তারুজ্জামান নামে আসামিকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন।

এর আগে গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১৪ অগাস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেয়া হয়।

বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় হাসান মোল্লার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র

এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ

স্বাস্থ্যখাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে

বাগেরহাটে দুপক্ষের বিরোধে ৮ বাড়িতে আগুন, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজ দলের আট সদস্যের বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। হামলা-পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি)।

বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে রবি মৌসুমে ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার