হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে টিএফআই ৩ ডিসেম্বর এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলের মামলায় ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দিনগুলো ধার্য করেন।

এরআগে সকাল ১০টায় বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর)

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে

উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২

রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার পর এ