হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন জয়

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের এক ফেসবুক স্ট্যাটাসেও এমন ইঙ্গিত রয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনার দেখা হতে পারে। তবে কবে দেখা হতে পারে এ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রেস সচিব তারিক চয়ন লেখেন, ভারতে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিউজ ১৮’র খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে তার দেখা হতে চলেছে।

পতিত হাসিনা সরকারের একজন মন্ত্রী নিউজ ১৮-কে বলেন, আমরা আশা করছি, জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ।

বাংলাদেশ সরকার জয়ের পাসপোর্ট বাতিল করেছে। এরপর সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। আমেরিকার পাসপোর্টের মাধ্যমে তিনি একজন মার্কিন নাগরিক হিসেবে ভারতে ভ্রমণের সুযোগ পাবেন।

তীব্র জনরোষের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে নির্বাসনে আছেন। হাসিনার সঙ্গে ছেলে জয়ের দীর্ঘ কয়েক বছর ধরে সরাসরি দেখা হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

ঘরে বসেই মিলবে কারাবন্দির খবর, চালু হলো হটলাইন ১৬১৯১

নিজস্ব প্রতিবেদক: স্বজনদের জন্য ঘরে বসেই কারাবন্দিদের অবস্থান ও অন্যান্য তথ্য জানার সুবিধার্থে হটলাইন নম্বর ১৬১৯১ চালু করেছে কারা অধিদপ্তর। এই নম্বরে ফোন করে বন্দির

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা, আহত অনেকে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন। দক্ষিণ

কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ছুরিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ